শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৫

বাংলার জনগণ আপনাকে ক্ষমা করবে না: প্রধানমন্ত্রীকে কাদের সিদ্দিকী


কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, যারা অপনাকে আলোচনায় বসতে নিষেধ করছে, তারা আপনার খারাপ চাচ্ছে। বঙ্গবন্ধুরও খারাপ চেয়েছিল তারা। আপনি বৈধভাবে ক্ষমতায় আসলে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকলেও আমাদের কোন আপত্তি নাই । আপনি নির্বাচন দিন, না হলে আপনাকে বাংলার জনগণ কখনই ক্ষমা করবে না ।
আজ শনিবার বিকেলে কৃষক শ্রমিক জনতা লীগের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতিঝিলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়ার সাথেও আলোচনা করতে হবে না এবং আমার সাথেও আলোচনা করতে হবে না। যাদের সাথে করতে হবে তাদের সাথেই আলোচনা করুন।
ইন্ডিয়ার জোরে না নাচতে প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়ে তিনি বলেন, ইন্ডিয়া আপনাদের এই কুকর্মকে আর সাপোর্ট করবে না।
বঙ্গবীর বলেন, দালাল মন্ত্রী মায়া-ইনু আপনাকে বাচাঁতে পারবে না। তারা আপনার সবসময় ক্ষতিই করবে। আপনাকে বাচাঁলে আমাদের মতো গামচাওয়ালারা বাচাঁবে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী , গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরউল্লাহ চৌধুরী, সাবেক পরররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন