শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৫

অধ্যাপক এমাজউদ্দীনের বেডরুম লক্ষ্য করে গুলি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমেদের বেডরুম লক্ষ্য করে পৌনে চার রাউন্ড গুলি ছুঁড়েছে দুর্বৃত্তরা

শনিবার রাত সোয়া ৯ টার দিকে তার এলিফ্যান্ট রোডস্থ কাঁটাবন ঢাল এর পাশের ২৭৯/১ এ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

অধ্যাপক এমাজউদ্দীন এর মেয়ে অধ্যাপক দিলরওশন জিন্নাত আরা নাজনীন জানান, দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত এসে গুলি করে পালিয়ে যায়।

অধ্যাপক এমাজউদ্দীন আহমেদও হামলার বিষয়টি শীর্ষ নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এসময় আমি বাসাতেই ছিলাম।’

এ বিষয়ে নিউমার্কেট থানার ডিউটি অফিসার এসআই তাজুদ্দিন জানান, এমন একটি খবর পেয়ে সেখানে পুলিশ গিয়েছিল। তবে এমাজউদ্দিন সাহেবের বাসার কেউ দরজা খোলেননি বা কোন ধরনের অভিযোগ করেননি। তাই পুলিশ ফিরে এসেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন