চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের অর্ধশতাধিক কক্ষ ভাংচুর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় হল থেকে মালামালও লুটপাট করতে দেখা গেছে। বৃহস্পতিবার চবির সোহরাওয়ার্দি হল থেকে ৬টি পেট্রলবোমা উদ্ধার করে হাটহাজারী থানা পুলিশ।
এর পরেই ছাত্রলীগের নেতাকর্মীরা হলে ভাংচুর ও লুটপাট শুরু করে। এসময় ছাত্ররা হল ছেড়ে পালিয়ে যায়।প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে হাটহাজারী থানার উপ-পরিদর্শক সালাউদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ হলে তল্লাশী চালায়। তবে এক্ষেত্রে পুলিশের ভূমিকা রহস্যজনক বলে অভিযোগ উঠেছে।
পেট্রলবোমা উদ্ধারের পর সোহরাওয়ার্দী হলে ভাংচুর চালিয়েছে ছাত্রলীগ। উদ্ধারের পরপরই ছাত্রলীগ কর্মীরা হলের ভিতরে প্রবেশ করে অর্ধ শতাধিক কক্ষ ভাংচুর করে। এসময় তারা কক্ষের ভিতরে থাকা ছাত্রদের আসবাবপত্র লুটপাট করে। তারা ছাত্রদের টুথপেস্ট, বদনা, বেডশিট এমনকি টেবিলক্লথও লুটপাট করেছে। এনিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৫ আগস্ট ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাষন তল্লাশি চালিয়ে হল সিলগালা করে দেয়। দীর্ঘ ৪ মাস পর ২৩ নভেম্বর হলটি সাধারণ ছাত্রদের জন্য উন্মুক্ত করা হলেও ১২২ নং সহ কিছু কক্ষ সিলগালা করে রাখে প্রশাসন।
এ ব্যাপারে হাটহাজারী থানার উপ-পরিদর্শক তদন্ত সালাউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে ব্যাগের ভিতর থাকা ৬টি পেট্রলবোমা উদ্ধার করে।
সিলগাল রুমে পেট্রলবোমা পাওয়া যাওয়ার ব্যাপারে চবি প্রক্টর সিরাজ-উদ- দৌলার কাছে জানতে চাইলে তিনি বলেন ‘কার রুমে কি পাওয়া গিয়েছে এটা প্রক্টরের জানার বিষয় না’। লুটপাটের বিষয়ে তিনি কিছু জানেন না বলে উল্লেখ করেছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন