টাঙ্গাইলের বিএনপির নেতা ও দাইন্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে ফারুক হত্যাকাণ্ডে ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খান ওরফে বাপ্পার নাম এসেছে। বাপ্পার দেহরক্ষী শাহজাহান মিয়া ইউপি চেয়ারম্যান ফারুককে হত্যা করেন বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাপ্পার নির্দেশে তিনি এ হত্যাকাণ্ড ঘটান বলে জবানবন্দিতে বলেছেন। বাপ্পা সাংসদ আমানুর রহমান খানের (রানা) ভাই।
শাহজাহান গত বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা উল্লেখ করেন। গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আদালতের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইল ডিবির উপপরিদর্শক (এসআই) অশোক কুমার সিংহ গতকাল শুক্রবার প্রথম আলোকে জানান, গত সোমবার শহরের কলেজপাড়া এলাকার ভাড়া বাসা থেকে শাহজাহানকে গ্রেপ্তার করা হয়। পরদিন মঙ্গলবার তাঁকে বিচারিক হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নিয়ে দুই দিনের জিজ্ঞাসাবাদেই শাহজাহান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। পরে বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করা হয়। জ্যেষ্ঠ বিচারিক হাকিম লুনা আক্তার শাহজাহানের এই জবানবন্দি লিপিবদ্ধ করেন।
আদালত সূত্রে জানা গেছে, শাহজাহান জবানবন্দিতে উল্লেখ করেন, তিনি আগে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি বাপ্পার দেহরক্ষীর দায়িত্ব পান। বাপ্পা তাঁকে সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও দাইন্যা ইউপি চেয়ারম্যান ফারুককে হত্যার নির্দেশ দেন। তিনি কয়েকজন সহযোগী নিয়ে ২০১৩ সালের ২০ ডিসেম্বর ভোরে চেয়ারম্যান ফারুককে শহরের আকুরটাকুর এলাকার বটতলা বাজারে গুলি করে ও কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় বাপ্পা তাঁকে ৫ লাখ টাকা পুরস্কার দিয়েছিলেন বলেও জবানবন্দিতে উল্লেখ করেন শাহজাহান।
ইউপি চেয়ারম্যান ফারুক খুন হওয়ার পর তাঁর ভাই লাবলু মিয়া বাদী হয়ে সদর থানায় মামলা করেন। এতে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করা হয়। তবে মামলার এজাহারে তখন খান পরিবারের কোনো সদস্যের নাম উল্লেখ ছিল না।
পুলিশ প্রথমে এই মামলার তদন্ত করে। পরে তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবিকে। ডিবির এসআই অশোক কুমার সিংহ চাঞ্চল্যকর এই মামলার তদন্ত করছেন।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফীজুর রহমান জানান, ‘মামলাটি আমাদের কাছে আসার পরই প্রাথমিক তদন্তে জানতে পারি, এতে চরমপন্থী দলের লোকজন জড়িত ছিল। পরে একপর্যায়ে শাহজাহানের সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হওয়া যায়। কিন্তু তিনি আত্মগোপনে ছিলেন। পরে তাঁকে সোমবার গ্রেপ্তার করা হয়।’
বাদী লাবলু মিয়া বলেন, তাঁর ভাইয়ের হত্যা মামলায় জড়িত সন্দেহে শাহজাহানকে গ্রেপ্তার করার খবর তিনি শুনেছেন। তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার বিষয়টি তিনি জানেন না। তবে তদন্তকারীদের প্রতি তাঁর পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে।
২০১৩ সালের জানুয়ারিতে জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি আনিসুল ইসলাম ও মোহাম্মদ আলী গত আগস্ট ও সেপ্টেম্বরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে মুক্তিযোদ্ধা ফারুক হত্যাকাণ্ডে টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের সাংসদ আমানুর এবং তাঁর তিন ভাই পৌরসভার মেয়র সহিদুর রহমান খান, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান ও ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি বাপ্পা জড়িত থাকার বিষয়টি বেরিয়ে আসে। এর পর থেকে চার ভাই আত্মগোপনে রয়েছেন। তাঁদের গ্রেপ্তার করতে ঢাকাসহ বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালিয়েছে পুলিশ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন