বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৫

খালেদার কার্যালয়ে দুপুর পর্যন্ত খাবার যায়নি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে অবস্থানরত তাঁর কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীরা শুকনা খাবার খেয়ে দিন কাটাচ্ছেন। গতকাল বুধবার রাতে খাবার নিতে পুলিশ বাধা দেওয়ার পর আজ বৃহস্পতিবার সকালের নাশতা যায়নি।
আজ বৃহস্পতিবার বেলা আড়াইটা পর্যন্ত দুপুরের খাবারও নেওয়া হয়নি।
কার্যালয়ে অবস্থানরত বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার প্রথম আলোকে বলেন, গত রাতে খাবার নিতে বাধা দেওয়ার ঘটনা শুনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর কার্যালয়ে অবস্থানরতদের খোঁজ-খবর নিয়েছেন। তিনি নিজে সবাইকে খোরমা খেজুর ও মুড়ি দিয়েছেন। তিনি জানান, কার্যালয়ে থাকা শুকনা খাবার খেয়ে তাঁরা দিন কাটাচ্ছেন।
খালেদা জিয়ার কার্যালয় সূত্র জানায়, গত রাতে বাধা দেওয়ার পর আজ সকালে আর খাবার আনা হয়নি।
খালেদার কার্যালয়ের খাবার ফেরত গেছে
গত বুধবার রাত আটটার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে রাতের খাবার নিয়ে আসা ভ্যান পুলিশ ফেরত পাঠায় বলে অভিযোগ পাওয়া গেছে।
অবশ্য পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুৎফুল কবির গত রাতে বলেন, খালেদা জিয়ার কার্যালয়ে খাবার ঢুকতে দেওয়া হয়নি, এমন তথ্য তাঁর জানা নেই। তাঁর জানা মতে, প্রতিদিন যেভাবে খাবার যায়, গতকালও সেভাবে খাবার গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন