শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৫

গাইবান্ধায় বাসে ও গৌরনদীতে ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ : নিহত ৯, আহত ৩০



গাইবান্ধার তুলসীঘাট এলাকায় নাপু এন্টারপ্রাইজের একটি বাসে ও বরিশালের গৌরনদীতে একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় এক শিশুসহ ৯ জন নিহত ও কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধায় ও শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে গৌরনদীতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নাপু এন্টারপ্রাইজের বাসটি সুন্দরবন পাস্টির এলাকা থেকে ৭০জন যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার সময় গাইবান্ধার তুলসীঘাটে এলে বাসকে লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করলে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলেই শিশুসহ ৬ জন নিহত হয় এবং কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে বরিশালের গৌরনদীতে পণ্যবাহী একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক, হেলপার ও ট্রাকে থাকা এক শ্রমিক নিহত হয়েছে।
ঘটনার পরপরই জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন ও গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন শীর্ষ নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন