সরকার পতনের মাধ্যমে চলমান আন্দোলনে নিহত নেতা-কর্মীদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা মহানগর জামায়াতের শুরা সদস্য ড. মাওলানা আহসান হাবিব। আজ সোমবার সকালে রাজধানীর মগবাজার চৌরাস্তায় অবরোধের সমর্থনে মিছিলপরবর্তী সমাবেশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ড. হাবিব বলেন, কোনোকিছুই জনতার আন্দোলনকে রুখতে পারবে না। চূড়ান্ত এই লড়াইয়ে জনগণের বিজয় হবেই। বিরোধী দলের যেসব নেতা-কর্মীদেরকে সরকার হত্যা করছে। তাদের প্রতি ফোঁটা রক্তের বদলা সরকারের পতনের মাধ্যমে আমরা নিবোই। তিনি ছাত্র-জনতাকে রাজপথে নেমে এসে সরকার পতন আন্দোলনে ভুমিকা রাখার আহ্বান জানান।
মিছিলে উপস্থিত ছিলেন রমনা থানা সেক্রেটারি জিল্লুর রহমান, জামায়াত নেতা ইউসুফ আলী, আকতার হোসাইন, সাইদুর রহমান, আশ্রাফুল ইসলাম, শিবির নেতা মোস্তাফিজুর রহমান প্রমুখ। এ ছাড়াও রমনার নয়াটোলা, মধুবাগ, মগবাজার চৌরাস্তা ও ওয়্যারলেসসহ বিভিন্ন এলাকায় পিকেটিং করে রমনা থানা জামায়াতের নেতা-কর্মীরা। -

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন