বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৫

পুলিশের সামনেই সোহরাওয়ার্দি হলে ভাংচুর, লুটপাট করল ছাত্রলীগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের অর্ধশতাধিক কক্ষ ভাংচুর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় হল থেকে মালামালও লুটপাট করতে দেখা গেছে। বৃহস্পতিবার চবির সোহরাওয়ার্দি হল থেকে ৬টি পেট্রলবোমা উদ্ধার করে হাটহাজারী থানা পুলিশ।

প্রধানমন্ত্রীর নির্দেশ আইনশৃঙ্খলা বাহিনীকে দায়মুক্তি দিতে পারে না

Tareq-BNP
প্রধানমন্ত্রীর মৌখিক নির্দেশ সিভিল প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়মুক্তির গ্যারান্টি দিতে পারে না বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। ২০ দলীয় জোটের পক্ষ থেকে বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মোদির সঙ্গে সাক্ষাতে কেজরিওয়াল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আজ বৃহস্পতিবার দেখা করতে গেছেন দিল্লির ভাবী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
এনডিটিভি অনলাইনের প্রতিবেদেন জানানো হয়, ১৪ ফেব্রুয়ারি রামলীলা ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে আসার জন্য মোদিকে আমন্ত্রণ জানাতে পারেন কেজরিওয়াল। রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গেও দেখা করতে সময় চেয়েছেন তিনি।

খালেদার কার্যালয়ে দুপুর পর্যন্ত খাবার যায়নি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে অবস্থানরত তাঁর কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীরা শুকনা খাবার খেয়ে দিন কাটাচ্ছেন। গতকাল বুধবার রাতে খাবার নিতে পুলিশ বাধা দেওয়ার পর আজ বৃহস্পতিবার সকালের নাশতা যায়নি।

সন্ত্রাসীদের সঙ্গে সংলাপ নয়: তোফায়েল

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘সংলাপ হয় রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে। সন্ত্রাসীদের সঙ্গে নয়।’
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তোফায়েল আহমেদ। রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবন মিলনায়তনে আজ বৃহস্পতিবার সকালে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সহিংসতা দমনে প্রয়োজনে এনকাউন্টার: শেখ সেলিম

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতাল-অবরোধের প্রতিবাদে আজ বৃহস্পতিবার গুলশান গোলচত্বরে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা শেখ সেলিম। ছবি: ফোকাস বাংলা
সহিংসতা দমনে প্রয়োজনে নাশকতাকারীদের এনকাউন্টারে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশান ২ নম্বর গোল চত্বরে স্বেচ্ছাসেবক লীগের এক প্রতিবাদ সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
শেখ সেলিম বলেন, ‘যারা বলেন এনকাউন্টার মানবতাবিরোধী অপরাধ; তাদের কাছে জিজ্ঞাসা, পেট্রলবোমা দিয়ে মানুষ পোড়ানো কী মানবতাবিরোধী অপরাধ না?’

দানবদের ছাড় নয়: প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াত জোটের কর্মকাণ্ডকে জঙ্গি ও সন্ত্রাসী কার্যকলাপ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের ‘দানব’ আখ্যায়িত করে কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৫তম জাতীয় সমাবেশের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘যারা অকারণে সাধারণ মানুষকে পুড়িয়ে মারছে, তারা কি মানুষ? না দানব। এটা কি রাজনীতি? বিএনপি-জামায়াত জোট যা করছে, তা জঙ্গি ও সন্ত্রাসী কার্যকলাপ। আমরা এই দানবদের কোনো ছাড় দেব না। দানবের কাছে মানুষ হারতে পারে না। আমরা এই দানবদের প্রতিহত করে দেশে শান্তি ফিরিয়ে আনব। বাংলাদেশে জঙ্গিদের কোনো ছাড় দেব না।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখনই বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করে ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে। আমরা সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছি। আর তারা পেট্রলবোমা মেরে সাধারণ মানুষকে হত্যা করছে। মুখের গ্রাস কেড়ে নিচ্ছে।’

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৫

সেই রাব্বানীর বাড়িতে বিদ্যুতের অবৈধ সংযোগ!

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাংসদ গোলাম রাব্বানী।ছবি: সংগৃহীত
বিদ্যুতের জন্য আন্দোলন করে তিনি বীরের মর্যাদা পেয়েছিলেন। সাধারণ মানুষ থেকে হয়ে উঠেছিলেন জননেতা। তারই ধারাবাহিকতায় হয়েছেন সংসদ সদস্য। আজ বুধবার তাঁরই বাড়ি থেকে বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করল স্থানীয় পল্লীবিদ্যুৎ সমিতি।

সব পক্ষকে ‘পরিণতি’ ভাবার আহ্বান গিবসনের

চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আজ বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে যান ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন। এ সময় তাঁরা বৈঠক করেন। খালেদা জিয়া গত ৩ জানুয়ারি রাত থেকে তাঁর কার্যালয়ে অবস্থান করছেন। ছবি: বিএনপি কার্যালয় থেকে সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন বাংলাদেশের রাজনৈতিক পক্ষগুলোকে তাদের কর্মের ‘পরিণতি’ সম্পর্কে ভাবার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বর্তমান অচলাবস্থা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা বলেন তিনি।
আজ বিকেল পাঁচটার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তাঁর সঙ্গে দেখা করেন গিবসন। প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে কার্যালয় থেকে বের হয়ে একটি লিখিত বিবৃতি পড়ে শোনান তিনি।
ব্রিটিশ হাইকমিশনার সাংবাদিকদের বলেন, তিনি খালেদা জিয়াকে কোকোর মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, বর্তমান সহিংসতা এবং বাংলাদেশের জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার ঘটনা অব্যাহত থাকা দুঃখজনক ও নিন্দনীয়।’
গিবসন বলেন, ‘আমি ক্রমাগতভাবে সব পক্ষকে আহ্বান জানিয়ে আসছি তারা যেন কর্মের পরিণতি সম্পর্কে পরিপূর্ণভাবে ভাবেন। পাশাপাশি জাতীয় স্বার্থহানিকর কাজ থেকে বিরত থাকেন। আমি সব পক্ষকে আরও আহ্বান জানাচ্ছি, তারা যেন স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে এবং আস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন, যা দেশের বর্তমান অস্থিরতা নিরসন করবে।’ তিনি আরও বলেন, ‘আমি প্রত্যাশা করি এ আস্থা গড়ার প্রক্রিয়া দীর্ঘ মেয়াদে জোরদার হবে, যা বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় সহিংসতা এবং বিঘ্ন সৃষ্টির যে অভ্যাসগত চরিত্র, তার বিলুপ্তি ঘটাবে। পাশাপাশি সব বৈধ রাজনৈতিক কর্মকাণ্ড শান্তিপূর্ণভাবে পালনে অনুমোদন করবে।’

আওয়ামীলী লীগ নেতাকর্মীরাই সন্ত্রাসের নায়ক : জামায়াত

ঢাকা: আওয়ামী লীগের নেতাকর্মীরাই সন্ত্রাসের আসল নায়ক বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে অধ্যাপক মুজিব বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে সরকার দলীয় ক্যাডাররা পরিকল্পিতভাবে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করছে। মঙ্গলবার বগুড়ায় আওয়ামী লীগ নেতা সোহাগ নিজ বাড়িতে বোমা বানানোর সময় সেটা বিস্ফোরিত হয়ে তার ডান হাতের আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনার দ্বারা আরো একবার প্রমাণিত হলো যে, আওয়ামী লীগের নেতা-কর্মীরাই হলো সন্ত্রাসের আসল নায়ক। তারাই সারাদেশে বোমা মেরে মানুষ হত্যা করে দেশকে রাজনীতি শূন্য করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত।
তিনি বলেন, দেশের সাড়ে ১৬ কোটি জনগণ জালেম সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবীতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করছে। জনগণের আন্দোলনের তোড়ে দিশেহারা স্বৈরাচারী সরকার আন্দোলন দমনের জন্য নির্বিচারে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করছে।
মুজিব বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন জেলায় নেতাকর্মীদের বাড়িতে গিয়ে মহিলা, শিশু ও বৃদ্ধসহ নেতাকর্মীদের স্ত্রী, কন্যা, পুত্র ও আত্মীয়-স্বজনদের আটক করছে। নেতাকর্মীদের বাড়ি-ঘরে ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর এবং লুটপাট করছে। নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করছে। তারা সাধারণ মানুষের ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করছে।’
ধৈর্য ও সাহসের সাথে ২০ দলীয় জোটের ডাকা চলমান শান্তিপূর্ণ আন্দোলন সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি দেশবসাীর প্রতি আহ্বান জানান।

শনিবার থেকে প্রতীকী অনশনে যাবে ব্যবসায়ীরা

ঢাকা : পোশাক শিল্পকে বাঁচাতে দেশের সকল শ্রমিক-কর্মচারীদের নিয়ে প্রতীকী অনশনসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা দিয়েছে বিজিএমই এর সভাপতি আতিকুল ইসালাম।
বুধবার বিকেলে বিজিএমইএ কার্যালয়ে ‘চলমান সহিংসতার কারণে সৃষ্ট অচলাবস্থা এবং পোশাক ও বস্ত্র শিল্পের নেতিবাচক প্রভাব বিষয়ে জরুরি মতবিনিময় সভা শেষে তিনি এ কর্মসূচির ঘোষণা করেন।
এ সময় বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ’সহ অন্যান্য বাণিজ্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজিএমই এর সভাপতি আতিকুল ইসালাম বলেন, আগামী শনিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিজিএমইএর সামনে প্রতীকী অনশন পালন করবে বিজিএমইএর সঙ্গে জড়িত পোশাক খাতের সংশ্লিষ্টরা। আর এই কর্মসূচিতেও যদি কাজ না হয় তাহলে তারা আইনি প্রক্রিয়ায় যেতে বাধ্য হবে বলে জানান।

সংলাপের মাধ্যমে দেশকে শান্ত করার আহ্বান শীর্ষ আলেমদের

ঢাকা : দ্রুত সংলাপের আয়োজন করে দেশকে শান্ত করার জন্য সরকার ও বিরোধী জোটের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ আলেমগণ।
বুধবার এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান।
শীর্ষ আলেমগণ বলেন, জেদাজেদী, গণহত্যা, যুলুম -নির্যাতন ও পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে দ্রুত সংলাপের আয়োজন এখন সময়ের দাবি।
দীর্ঘ দিন যাবত দেশে যেভাবে হানাহানি, রাহাজানি, হরতাল, টানা অবরোধ ও দমন-পীড়ন চলছে তা কোন সভ্য সমাজে চলতে দেয়া যায় না।
তারা বলেন, উভয় পক্ষের জেদাজেদীর বলি হবে সাধারণ নাগরিক! তা কখনও মেনে নেয়া যায় না। সংলাপ-সমঝোতাই এ নৈরাজ্যকর-অস্থিতিশীল ও সংকটাপন্ন পরিস্থিতি থেকে বের হওয়ার একমাত্র পথ। এ ব্যাপারে রাষ্ট্রের অভিভাবক হিসেবে সরকারকেই বাস্তব উদ্যোগ নিতে হবে। তাই আমরা সরকারকে অনুরোধ করব, পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার আগেই সংলাপের মাধ্যমে জাতিকে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ করে দিন।
তারা আরো বলেন, সংলাপ ও সমঝোতার প্রস্তাব গ্রহণ না করলে দেশ এক অনিশ্চিত ধ্বংসের দিকে চলে যেতে পারে। এর আগেই উভয় পক্ষ সমঝোতায় আসবেন বলে আমরা আশাবাদী।
বিবৃতিতে স্বাক্ষর করেন, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি শাইখ আবদুল মোমিন, শীর্ষ আলেমে দ্বীন রাবেতা আলম আল-ইসলামীর স্থায়ী সদস্য ও সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের সভাপিত মাওলানা মুহিউদ্দীন খান, মাও: মোহাম্মাদ ইসহাক, মাওলানা আব্দুল লতিফ নেজামী, অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা মহিউদ্দীন রব্বানী, ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, হক্কানী পীর মাশায়েখ পরিষদের আমির শাহতলীর পীর মাও. আবুল বাসার সহ শতাধিক শীর্ষ ওলামায়ে কেরাম।

প্রধানমন্ত্রীকে অনতিবিলম্বে সংলাপের উদ্যোগ নেয়ার আহবান ইইউ'র

ঢাকা : ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত পিয়েরো মায়াদু বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনতিবিলম্বে সংলাপের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন।
বুধবার দুপুরে ইইউ রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এ অনুরোধ জানান। ঢাকাস্থ ইইউ কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে ইইউ’র পক্ষ থেকে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে রাষ্ট্রদূত পিয়েরো মায়াদু বলেছেন, ‘অর্থনৈতিক উন্নয়নের জন্য শান্তি ও স্থিতিশীলতা প্রয়োজন। চলমান সহিংসতা বাংলাদেশের সাধারণ মানুষের স্বাভাবিক জীবনে প্রভাব ফেলছে।
‘যে কোনো ধরনের সহিংসতার বিপক্ষে ইউরোপীয় ইউনিয়ন’ একথা পুনর্ব্যক্ত করে পিয়েরো মায়াদু প্রধানমন্ত্রীকে অনতিবিলম্বে সংলাপের আহ্বান জানানোর অনুরোধ করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ইইউ রাষ্ট্রদূত বলেন, সমুদ্র সম্পদের উন্নয়ন (ব্লু-ইকোনমি) ও ডিজিটাল বাংলাদেশ এ দুটি খাতের উন্নয়নের জন্য ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সহযোগিতা করতে চায়
।

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৫

নাশকতার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার জামায়াতের

সাম্প্রতিক পেট্রলবোমা হামলা ও নাশকতার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, বোমা হামলা, জ্বালাও-পোড়াও এবং অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে সরাসরি সরকারদলীয় সন্ত্রাসীরাই জড়িত।
গতকাল সোমবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ দাবি করেন। বিবৃতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীদের বোমাসহ ধরা পড়ার ঘটনাকে ‘নাটক’ বলে দাবি করা হয়। বিবৃতিতে বিভিন্ন স্থানে সরকারদলীয় সন্ত্রাসীদের নাশকতায় জড়িত থাকার তথ্য তুলে হয়।
বিবৃতিতে চট্টগ্রামের আগ্রাবাদে যুবলীগের কার্যালয় থেকে ১০টি পেট্রলবোমা উদ্ধার, চৌদ্দগ্রামে পেট্রলবোমাসহ দুজন, মিরপুরে একজনকে আটকসহ বিভিন্ন ঘটনা উল্লেখ করে দাবি করা হয়, সাম্প্রতিক নাশকতার সঙ্গে সরকারদলীয় সন্ত্রাসীরাই সম্পৃক্ত।

মানববন্ধনের নামে শিশুদের ব্যবহার!

বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত মানববন্ধনে শিশুরা l প্রথম আলো
বাংলাদেশ শিশু একাডেমী ছোট শিশুদের নিয়ে মানববন্ধন করেছে। তাদের হাতে ধরা ব্যানারে লেখা ‘সন্ত্রাস ও শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন’। আর ফেস্টুনে লেখা ‘আমরা স্কুলে যেতে চাই, আমাদের উপর পেট্রোলবোমা মারবেন না’। আরেকটিতে লেখা ‘আমরা শিশু, আমরা রাজনীতি করি না, আমাদের উপর পেট্রোলবোমা মারবেন না’।
গত শনিবার শিশু একাডেমীর মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ ধরনের মানববন্ধন এখন রাজধানীর বিভিন্ন সড়ক পার হয়ে পৌঁছে যাচ্ছে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের সামনে পর্যন্ত। ঢাকার বাইরেও শিশুদের নিয়ে মানববন্ধন হচ্ছে। আবার রাজনৈতিক ব্যানারে পরিচালিত বিভিন্ন মানববন্ধনেও শিশুদের দেখা যাচ্ছে। এমনকি হরতাল-অবরোধের বিপক্ষে রোববার ১৪ দল যে মানববন্ধন করেছে, শ্যামলীতে স্কুলের পোশাক পরা শিশুদের দেখা গেছে।
শিশুদের দিয়ে এ ধরনের মানববন্ধন করানো কতটা সঠিক, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে রাজনীতিতে শিশুদের ব্যবহার করা হচ্ছে কি না, তা-ও প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাকে পেট্রলবোমা মেরো না—শিশুর গলায় এ ধরনের প্ল্যাকার্ড শক্ত বার্তা দিচ্ছে। আবার একইভাবে এ কথা বলার জন্য বা পেট্রলবোমার নৃশংসতা বন্ধে শিশুকেই কেন ব্যবহার করতে হবে? এ দায়িত্ব তো বড়দেরই নেওয়া উচিত। যেকোনো রাজনৈতিক উদ্দেশ্যেই শিশুদের ব্যবহার করা উচিত নয়। এ ধরনের ব্যবহার শিশুদের সর্বোত্তম স্বার্থের পরিপন্থী। ভয়াবহ পরিবেশ থেকে যতটা সম্ভব শিশুদের দূরে রাখতে হবে। শিশুরা নিজেরাই যদি তাদের অধিকার ব্যক্ত করতে চায়, তা ভিন্ন প্রসঙ্গ। তবে সব সময়ই মনে রাখতে হবে, শিশুদের কোনোভাবেই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না।’
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ‘জাতীয় শিশুনীতি, ২০১১’তে শিশুর সুরক্ষা হিসেবে শিশুদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার, প্রলোভন বা জোরপূর্বক জড়িত করা যাবে না বলে উল্লেখ করা হয়েছে।
তবে বাংলাদেশ শিশু অধিকার ফোরামের চেয়ারম্যান এমরানুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, বর্তমানের রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতিতে শিশুদের দিয়ে যেভাবে মানববন্ধন করানো হচ্ছে, তা সত্যিকার অর্থেই উদ্বেগজনক। এভাবে শিশুদের রাজনৈতিক বর্ম বা ঢাল হিসেবে ব্যবহার যে করা হচ্ছে না, তা-ও জোর দিয়ে বলা যাচ্ছে না। এ ধরনের মানববন্ধনে অংশগ্রহণের পর শিশুদের কী ধরনের মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া হচ্ছে, তা-ও বিবেচনায় নিতে হবে।
গত রোববার ঢাকা-১৫ আসনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০ হাজার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধের প্রতিবাদে স্মরণকালের বিশাল মানববন্ধন করেছেন বলে এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে। ওই আসনের সাংসদ কামাল আহমেদ মজুমদার এ কর্মসূচির নেতৃত্ব দেন। এতে ওই এলাকার প্রায় সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গত এক সপ্তাহে প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ ও ছবি বিশ্লেষণ করে দেখা যায়, পুরো সপ্তাহেই দেশের কোনো না কোনো জায়গায় শিশুরা মানববন্ধনে দাঁড়িয়েছে। চার ফেব্রুয়ারি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খালেদা জিয়ার কার্যালয়ের সামনে মানববন্ধন করে। মিরসরাইয়ের করেরহাট মাদ্রাসার মেয়েরা বোরকা ও সাদা স্কার্ফে মুখ ঢেকে মানববন্ধন করে। ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ বস্তিবাসী ইউনিয়ন প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। সেখানে ৯ থেকে ১০ বছরের এক শিশুর হাতের পোস্টারে লেখা ‘খুন, সন্ত্রাস, নাশকতা বন্ধ করো’। ৭ ফেব্রুয়ারি প্রেসক্লাবের সামনে জনতার প্রতিবাদ ব্যানারে উপস্থিত এক শিশুর গলায় ঝোলানো প্ল্যাকার্ডে ইংরেজিতে লেখা ‘স্টপ বার্নিং কিডস’। এ ছাড়া সপ্তাহের বিভিন্ন দিনে বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা লীগ, সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহারের আহ্বানে অনুষ্ঠিত মানববন্ধনে ছিল শিশুদের উপস্থিতি।
আবার আমার অধিকার ফাউন্ডেশন নামের একটি সংগঠনের মানববন্ধনে শিশুরা স্কুলের পোশাক পরে বই ও খাতায় কালো ফিতা বেঁধে মানববন্ধন করেছে জাতীয় প্রেসক্লাবের সামনে। বাংলাদেশ শিশু একাডেমীর করা মানববন্ধনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেনও উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বর্তমান পরিস্থিতিতে শিশুরা মানববন্ধন করছে, একে কোনোভাবেই রাজনৈতিক কাজে শিশুদের ব্যবহার হিসেবে দেখতে চাইছেন না। তিনি প্রথম আলোকে বলেন, ‘বর্তমানের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এখন শিশুদেরই হত্যা করা হচ্ছে। পুড়িয়ে মারা হচ্ছে। পরীক্ষা দিতে দিচ্ছে না। শিশুরা এসব ঘটনার প্রতিবাদ হিসেবেই মানববন্ধন করছে। শিশুদের দিয়ে মানববন্ধন করানো হচ্ছে দৃষ্টি আকর্ষণের জন্য। এতে করেও যদি খালেদা জিয়ার মন নরম হয়। তাই এ ধরনের প্রতিবাদকে রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না।’
কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, মানববন্ধনে দাঁড়িয়ে এক শিশু কেঁদে ফেলল। পাঁচ জানুয়ারি তার প্রথম স্কুল ছিল। সে যেতে পারেনি। এই শিশুকে কিন্তু এ কথা বলার জন্য কেউ শিখিয়ে দেয়নি। আর তারা মানববন্ধনে রাজনীতি বা বোমার কথা বলেনি। তারা বলেছে তারা স্কুলে যেতে চায়। তিনি শিশুদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করেই এ ধরনের মানববন্ধন আয়োজন করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক চিকিৎসক মো. তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিশুদের দিয়ে এ ধরনের মানববন্ধন করানোর পেছনে যুক্তি দেওয়া হচ্ছে যে তারা তাদের অধিকার আদায় করতে চাইছে। এই যুক্তিটা আরও ভয়াবহ। শিশুরা পেট্রলবোমায় দগ্ধ হচ্ছে, শিক্ষাবঞ্চিত হচ্ছে—এর পেছনেও রয়েছে রাজনীতি। অর্থাৎ তাদের বিকৃত রাজনৈতিক দর্শনের মধ্যে ঢোকানো হচ্ছে একটি আদর্শিক মোড়কে।
তাজুল ইসলাম আরও বলেন, ‘কৈশোর হচ্ছে শিশুদের মানস গঠনের সময়। এ সময় আমরা তাদের যে ধরনের আদলে গড়তে চাই, সেভাবেই গড়ে তোলা সম্ভব। আর এ সুযোগটাকেই আমরা কাজে লাগাতে চাইছি। জঙ্গিরা মাদ্রাসার শিশুদের ব্যবহার করে। বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা টাকাপয়সার বিনিময়ে পথশিশু বা বখে যাওয়া শিশুদের দিয়ে আগুন লাগানোসহ বিভিন্ন কাজে ব্যবহার করে। এখন শিশুদের মানববন্ধনে দাঁড় করানোর মাধ্যমে নতুনভাবে ব্যবহার করা শুরু হয়েছে। এই ব্যবহৃত শিশুরা একধরনের মনোবৈকল্যের মধ্য দিয়ে বড় হবে। পঙ্কিলতার আবর্তে পড়ে তারা দেশের উন্নয়ন নিয়ে চিন্তা করতে পারবে না। নৈতিক পথে চলতে পারবে না। এটা একটি জাতির জন্য ভয়াবহ পরিস্থিতির জন্ম দেবে। কেননা, এই শিশুরাই দেশের ভবিষ্যৎ।’

সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৫

হরতাল বাড়লো আরো ৪৮ ঘণ্টা

ঢাকা: চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি পুনরায় আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী চলমান হরতাল কর্মসূচি বাড়িয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
মঙ্গলবার বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাননি বঙ্গবীরের স্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার সরকারি বাসভবন গণভবনে এসে ফিরে গেলেন বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী।
মঙ্গলবার সকাল ১১টায় পূর্বনির্ধারিত কর্মসূচি অনুয়ায়ী কন্যা পুশি সিদ্দিকীকে নিয়ে তিনি গণভবনের গেটে এসে পৌঁছান। এ সময় তার সঙ্গে যুব আন্দোলনের সভাপতি হাবিবুন নবী সোহেল ছিলেন।
তবে প্রধানমন্ত্রী পূর্বনির্ধারিত জাতীয় অর্থনৈতিক পরিষদের একনেক বৈঠকে যোগ দিতে সকাল সাড়ে নয়টার দিকে বাসভবন থেকে বের হয়ে যান বলে জানান গণভবন কর্মকর্তারা।
তারা জানান, বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সংসদ অধিবেশনে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে। তাই পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে আসার অনুরোধ জানান গণভবনের কর্মকর্তারা।
এ সময় হাবিবুন নবী সোহেল জানান, গত শনিবার প্রধানমন্ত্রীর দপ্তরের ই-মেইলে তারা একটি আবেদন পাঠিয়েছিলেন। তার ভিত্তিতেই আজ দেখা করতে আসেন।
গণভবনের কর্মকর্তারা নাসরিন সিদ্দিকীকে অভ্যর্থনা কক্ষে বসতে বললেও তিনি বাইরেই দাঁড়িয়ে ছিলেন। প্রায় ১৮ মিনিট অপেক্ষার পর তিনি চলে যান।
এ সময় সাংবাদিকদের বঙ্গবীর পত্নী বলেন, পরবর্তীতে যোগাযোগ করে আসার জন্য চেষ্টা করব।

চলছে হরতালে শেষ দিন, ২২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা: বিএনপি নেতুত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধের সঙ্গে ৭২ ঘণ্টা হরতালের শেষ দিন চলছে। মঙ্গলবার ভোর ছয়টা থেকে এই হরতাল চলবে আগামীকাল বুধবার ভোর ছয়টা পর্যন্ত।
হরতালে রাজধানী ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষা ও মহাসড়কের নিরাপত্তায় ২২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্য মোতায়েন রাখা হয়েছে।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে বুধবার ভোর ছয়টা পর্যন্ত ছয় প্লাটুন বিজিবি সদস্য রাজধানীতে মোতায়েন রয়েছে। ঢাকার বাইরে ২২১ প্লাটুনের মধ্যে মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ১১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।’

এছাড়া আরো ৭৩ প্লাটুন বিজিবি সদস্য সারাদেশে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে বলে জানান তিনি।

হরতালে রাজধানীর জীবন যাত্রায় প্রভাব না পড়লেও জনমনে আতঙ্ক বিরাজ করছে। রাজধানী থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল করছে।
সকাল থেকে রাজধানীর মোড়ে মোড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক পাহারায় রয়েছে। সীমান্ত বাহিনী বিজিবি টহল দিচ্ছে।
গত শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই হরতাল ঘোষণা করেন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।
এর আগের সপ্তাহেও শুরুর দিন রবিবার থেকে প্রথমে টানা ৭২ ঘণ্টা, পরে সেটি বাড়িয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল পালন করে বিরোধী জোট।
বিবৃতিতে সালাহ উদ্দিন বলেন, ‘দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে অসংখ্য নেতাকর্মীকে হত্যা, গুলি করে পঙ্গু-আহত করা, গণগ্রেপ্তার, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণ, সাংবাদিক নির্যাতন ও সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদ, ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনঃরুদ্ধার এবং গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবিতে আগামী ৮ ফেব্রুয়ারি রবিবার ভোর ছয়টা থেকে ১১ ফেব্রুয়ারি বুধবার ভোর ছয়টা পর্যন্ত চলমান অব্যাহত অবরোধ কর্মসূচির পাশাপাশি ৭২ ঘণ্টার সর্বাত্মক হরতাল পালিত হবে।’
বিএনপি ও ২০-দলীয় জোটের সকল নেতাকর্মী ও গণতন্ত্রকামী সংগ্রামী জনগণকে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালনের জন্য খালেদা জিয়ার পক্ষ থেকে সবাইকে আহ্বান জানান তিনি।

জাতীয় নেতাদের মুক্তি দাবি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতাদের মুক্তির জানিয়েছে তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র। গতকাল সংগঠনের মহাসচিব আলমগীর নূর এক বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, রিজভী আহমেদসহ জাতীয় নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি। দেশব্যাপী  গণগ্রেপ্তার ও মিথ্যা মামলা দিয়ে ২০ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীদের নির্যাতন ও হয়রানি অবিলম্বে বন্ধ করার আহ্বান করছি। বিবৃতিতে, গণতন্ত্রকামী জনতার আন্দোলন নস্যাতে ক্ষমতাসীনদের অপপ্রয়াসকে নীতিগতভাবে সহযোগিতা না করার জন্য জন-প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা, দেশের সকল গণমাধ্যমের নিরপেক্ষ এবং দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়। সেই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক  নির্বাচন অনুষ্ঠানের জন্য ক্ষমতাসীনদের ওপর চাপ সৃষ্টি করতে দেশ-বিদেশের সকল গণতন্ত্রকামী মহল, মানবাধিকার সংস্থা সর্বোপরি বহির্বিশ্বের বন্ধুপ্রতিম রাষ্ট্রসমূহের তড়িৎ কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়। (DHAKAR NEWS)

'বুবু পাঁচ লাখ টাকা না দিলে মাইরা ফালাইব,বাঁচাও’

'বুবু পাঁচ লাখ টাকা না দিলে মাইরা ফালাইব,বাঁচাও’
‘বুবু আমারে বাঁচাও। পাঁচ লাখ টাকা না দিলে আমারে মাইরা ফালাইব। বুবু আমারে বাঁচাও।’-এই আর্তনাদ ২৩ বছরের যুবক নাহিদের। রাজধানীর মিরপুরের বাসিন্দা নাহিদ প্রাণে বাঁচতে পুলিশি বেষ্টনীর ভিতর থেকে আকুতি জানিয়েছিল তার বোন শিলার কাছে। কিন্তু নাহিদকে বাঁচাতে সেই পাঁচ লাখ টাকা জোগাড় করতে পারেনি শিলা। ৫০ হাজার টাকা নিয়ে হাজির হয়েছিল পুলিশের কাছে। কিন্তু সেই টাকা মুখের ওপর ছুড়ে মেরে পুলিশ বলে, হবে না। এক দাম পাঁচ লাখ! এক টাকা কম হলেও চলবে না। চার দিন পর নাহিদকে খুঁজে পাওয়া যায়। কিন্তু জীবিত নয়। গুলিবিদ্ধ লাশ হয়ে পড়েছিল ঢাকা মেডিকেল কলেজ মর্গে।

খোদ রাজধানীর পল্লবী থানার বিরুদ্ধে ক্রসফায়ারের নামে বাণিজ্যের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তালিকা ধরে ধরে গ্রেফতার করা হচ্ছে। টাকা পাওয়া গেলে তাদের মুক্তি মিলে, অন্যথায় ক্রসফায়ার। পল্লবী থানা পুলিশের বিরুদ্ধে এমনই ভয়ঙ্কর অভিযোগ পাওয়া গেছে। টাকা না দেওয়ায় নিরীহ নাহিদকে গুলি করে ভাসানটেক এলাকায় ফেলে রাখে। নাহিদ কি বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন, নাকি তাকে হত্যা করা হয়েছে, এমন প্রশ্ন সংশ্লিষ্ট মহলে।

নাহিদের বোন শিলা আক্তার জানান, ‘আমার ভাইরে পল্লবী থানা পুলিশ গাড়িতে তুইলা চোখের সামনে দিয়া ঘুরলো। পরে মিললো ভাইয়ের গুলিবিদ্ধ লাশ।’ এখন তারা বলে, নাহিদকে তারা চেনেন না। নাহিদের বৃদ্ধ বাবার প্রশ্ন, কী অপরাধ ছিল আমার নিরীহ ছেলের। কেন এভাবে গুলি করে হত্যা করা হলো। নাহিদের বিরুদ্ধে কোনো মামলাও ছিল না। পুলিশের কাছে ধরনা দিতে দিতে শেষমেশ পেলাম ছেলের লাশ। আমি পুলিশকে বলেছিলাম, বাড়ি বিক্রি করে হলেও পাঁচ লাখ টাকা দিব। তবুও আমার ছেলেকে ফেরত দেন। কিন্তু ওরা ছেলেরে দিল না।  গতকাল বিকালে রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের পল্লবীর ৬ নম্বর লাইনের ৪ নম্বর বাসায় বসে কথা হয় নাহিদের পরিবারের সঙ্গে। নাহিদের বড় বোন শিলা আক্তার কথা বলছিলেন আর কাঁদছিলেন। পাশেই বসা ছিলেন তার অসুস্থ বাবা গাজী মো. সাঈদ। অনবরত চোখ দিয়ে পানি ঝরছিল তার। একমাত্র ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি। জ্ঞান ফেরার একপর্যায়ে তিনি চিৎকার করে বলে উঠলেন, টাকা না দেওয়ায় পুলিশ আমার ছেলেরে মাইরা ফালাইছে। এখন পুলিশ বলছে আমার ছেলে নাকি সন্ত্রাসী ছিল। তার আর্তচিৎকারে আশপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে। তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে নাহিদকে গ্রেফতার করা হয়নি। অন্য কোনোভাবে তার মৃত্যু হয়েছে।

গত ২ ফেব্র“য়ারি রাজধানীর মিরপুরে প্রশিকা ভবনের সামনে থেকে নিখোঁজ হয়েছিলেন মো. নাহিদ (২৩)। ৫ ফেব্র“য়ারি ভোরে ভাসানটেক এলাকা থেকে নাহিদের গুলিবিদ্ধ লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। সর্বশেষ গত রবিবার নাহিদের স্বজনেরা মর্গে গিয়ে তার লাশ শনাক্ত করেন। নিহতের শরীরে পাঁচটি গুলির চিহ্ন ছিল। 

এর আগে কয়েক দফায় পুলিশ ভুক্তভোগী পরিবারের কাছে পাঁচ লাখ টাকা দাবি করেছিল বলে অভিযোগ উঠেছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২ ফেব্র“য়ারি নিখোঁজ হওয়ার পর সম্ভাব্য কোথাও নাহিদের সন্ধান না পেয়ে পল্লবী থানায় গিয়েছিলেন নাহিদের পরিবারের সদস্যরা। সেখানে থানার সোর্স তারেকের মাধ্যমেই নাহিদের অবস্থান জানতে পারেন তারা। পরবর্তীতে বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে নাহিদের সঙ্গে কয়েক দফা কথাও হয়েছিল তাদের। একই সঙ্গে পল্লবী থানার এসআই তৌহিদুল ইসলাম আরেফিন এবং এএসআই শুব্রতের সঙ্গেও তারা কয়েক দফা কথা বলেছিলেন। তবে তাদের সবার দাবি ছিল ৫ লাখ টাকা বলে জানিয়েছেন নিহত নাহিদের বড় বোন শিলা। তিনি বলেন, পুলিশের সোর্স তারেকের মোবাইলে আমার ভাই নাহিদের লগে ৪ তারিখ বিকাল থাইক্যা তিনবার কথা হইছিল। পরের দিনও থানার দুজন পুলিশের লগে কথা হইছে আমার। রাইত ১০টা থাইক্যা রাইত সাড়ে ১২টা পর্যন্ত পুলিশ গাড়িতে কইরা আমাগো সামনে আমার ভাইরে ঘুরাইছিল।’ শিলা বলেন, গত ২ ফেব্র“য়ারি ০১৭০৩৪৯৮৮২২ মুঠোফোন নম্বর থেকে আমার মুঠোফোন নম্বরে ফোন করে জানায়, আপনার বাবাকে পল্লবী থানার সামনে পাঠান। আবার বাবা থানার সামনে গেলে তারেক ওই নম্বর থেকে কল করে থানার পিছনে ৯ নম্বর রোডে নিয়ে যায়। সেখানে সিভিল টিম ঢাকা মেট্রো চ-১৩-৪৭৬৮ নম্বর গাড়িতে নিয়ে বসায়। আমার বাবা ওই গাড়িতে নাহিদকে দেখতে পান। তারা দাবি করেছিল ৫ লাখ টাকা দিলে নাহিদকে ছেড়ে দেওয়া হবে। রাত ১০টার দিকে থানার সামনে ২০ হাজার টাকা জোগাড় করে এসআই তৌহিদের কাছে গেলে ওই টাকায় হবে না বলে আমার বাবাকে তাড়িয়ে দেয়। তবে ০১৫৩৪২২৭৮০৯, ০১৯৪৭৮২০৬৬৮, ০১৭৬৪৩৫১৪০৬ নম্বরগুলোর মাধ্যমে কয়েক দফা যোগাযোগ হয় তাদের সঙ্গে। শিলা আরও জানান, পরদিন ৩ ফেব্র“য়ারি বিকাল ৪টার দিকে সোর্স তারেক ০১৭৩০.... নম্বর থেকে কল করে এক লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেয়। ওইদিনই সন্ধ্যা ৬টার দিকে ০১৯৪৭... নম্বর থেকে কল করে টাকা নিয়ে থানার সামনে যেতে বলে। ৫০ হাজার টাকা নিয়ে থানার সামনে গিয়ে নাহিদকে ওই গাড়িতেই বসা দেখতে পাই। এসআই তৌহিদুলের সঙ্গে কথা বলে তারেক আমাদের জানিয়ে দেয় এক লাখ টাকা না দিলে তাকে ছাড়া হবে না। এ ঘটনায় শিলা গত ৫ ফেব্র“য়ারি মিরপুর বিভাগের উপকমিশনার নেসারুল আরিফের দফতরে একটি আবেদন করেছিলেন শিলা। ওই আবেদনটি রিসিভও করা হয়। আবেদনপত্রে ঘটনার শুরু থেকে সোর্সের সঙ্গে এবং থানার দুই পুলিশ সদস্যের ব্যাপারে সবিস্তারে বর্ণনা করেছিলেন শিলা। এ ব্যাপারে জানতে চাইলে মিরপুর বিভাগের উপকমিশনার নেসারুল আরেফিন এ প্রতিবেদককে বলেন, পুরো ঘটনাটি তদন্তের জন্য পল্লবী জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে যে নম্বর থেকে ভুক্তভোগী পরিবারকে ফোন করা হয়েছিল সেগুলো আমার কোনো পুলিশ সদস্যের নয় বলে আমি জেনেছি। 

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউজ্জামান বলেন, নাহিদের নামে থানায় কয়েকটি মামলা রয়েছে। তাকে গ্রেফতার করা হয়নি। তার পরিবারের সব অভিযোগ ভিত্তিহীন। (DHAKAR NEWS)

শশীবচন : গুরুর ফাঁসি ছিল 'ভুল'

সংসদ আক্রমণের প্রধান অভিযুক্ত নিহত জঙ্গি আফজল গুরুর ফাঁসি নিয়ে বিতর্কিত মন্তব্য করে কংগ্রেসকে অস্বস্তিতে ফেলে দিলেন কেরলের সাংসদ শশী থারুর। তাঁর মতে, গোটা ঘটনাটিই অত্যন্ত ভ্রান্ত ও বিশ্রী ভাবে সম্পাদন করা হয়েছিল।
সোমবার সংসদ হামলার মূল চক্রী আফজল গুরুর ফাঁসির দ্বিতীয় বার্ষিকীতে কংগ্রেস সাংসদের মন্তব্যে ফের বিতর্কের সূচনা হতে চলেছে। এদিন টুইটারে গুরুর ফাঁসিতে পদ্ধতিগত ত্রুটি এবং বিধিসম্মত কার্যবিধি এড়িয়ে যাওয়ার কথা তুলে গোটা বিষয়টিতে পরিকল্পনা ও দায়িত্ববোধের চূডৃ়ান্ত অভাব ছিল বলে জানিয়েছেন থারুর।
প্রসঙ্গত, ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি আফজল গুরুকে ফাঁসিতে ঝোলানোর আগে নিয়ম অনুযায়ী তাঁর পরিবারকে আগাম খবর দিতে দেরি করে প্রশাসন। ফলে ফাঁসির পর তাঁরা মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা জানতে পারেন। এই নিয়ে সেই সময় প্রশাসনকে যথেষ্ট সমালোচনার মুখেও পড়তে হয়।
উল্লেখ্য, সম্প্রতি এক লিখিত বিবৃতিতে আফজল গুরুর ফাঁসিকে 'ভুল' বলে স্বীকার করেছেন জম্মু ও কাশ্মীরের ৫ কংগ্রেস সাংসদ। ওই বিবৃতিতে বলা হয়েছে, 'গুরুর পরিবারের দেহাংশ ফিরে পাবার দাবি যথাযথ। তাঁদের হাতে যত তাড়াতাড়ি সম্ভব দেহাংশ তুলে দেওয়া উচিত। ফাঁসির আগে পরিবারের সঙ্গে তাঁকে শেষ বার দেখা করতে না দেওয়াও অনৈতিক।'
এদিকে গুরুর ফাঁসির দ্বিতীয় বার্ষিকীর আগে উপত্যকার বিচ্ছিন্নতাবাদী নেতাদের সক্রিয় হয়ে ওঠা রুখতে নজরবন্দি করা হয়েছে। কাশ্মীরের সাফাকাদাল, মহারাজ গুঞ্জ, খান্যিয়ার, রাইনাওয়ারি ও নৌহাট্টা থানা এলাকায় প্রায় কার্ফিউকালীন নিরাপত্তার ব্যবস্থাও জারি করা হয়েছে। সূত্র: এই সময় 

'আপাতত রাত নয়টা পর্যন্ত যাত্রীবাহী বাস-কোচ চলাচল করবে'

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আপাতত রাত ৯টার মধ্যে যাত্রী পরিবহনকারী বাস-কোচকে চলাচল করতে হবে।
তিনি বলেন, রাতের বেলায় সড়ক-মহাসড়কের অধিকাংশ এলাকা ফাঁকা থাকায় পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে একমত হয়ে নিরাপত্তাজনিত কারণে স্বল্পসময়ের জন্য এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে ২৪ ঘণ্টা আগের মতোই সারাদেশে পণ্যবাহী পরিবহন চলাচল করবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আজ সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে যৌথ সভা শেষে প্রেস ব্রিফিংকালে সাংবাদিকদের এ কথা বলেন।
এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সভাপতিত্বে পরিবহন মালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ ও শ্রমিকদের ফেডারেশন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কার্যকরী সভাপতি ওসমান আলীর নেতৃত্বে মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সাথে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান, অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক (প্রশাসন) মোখলেসুর রহমান, ডিআইজি হাইওয়ে মল্লিক ফকরুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিআইজি মিলি বিশ্বাস, বিজিবি অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার ফরিদ আহমদসহ মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার শিগগিরই রাতের বেলায় সারাদেশের সড়ক-মহাসড়কের সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। পরিবহন মালিক ও শ্রমিকগণ রাতে যাত্রীবাহী বাস-কোচ চালাতে প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, ১৪ দল পরিবহনে অগ্নিকান্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড ও জঙ্গিবাদকে মোকাবেলায় রাজনৈতিকভাবে উদ্যোগ গ্রহণ করেছে। যার ফলে জনগণ সন্ত্রাসী তৎপরতাকে রুখে দিতে ঘুরে দাঁড়িয়েছেন। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগকারী দুর্বৃত্তদের হাতে-নাতে আটক করে আইন-শৃংখলা বাহিনীর নিকট সোপর্দ করছে।
তিনি বলেন, দেশের কয়েকটি স্থানকে রাতের বেলা যাত্রীবাহী বাস-কোচ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃংখলা বাহিনী তৎপর রয়েছে।
তিনি বলেন, নৈরাজ্যকর ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পেট্রোল বোমাবাজি করা হচ্ছে। যারা এসব সন্ত্রাসী তৎপরতার সাথে জড়িত তারা চায় বাংলাদেশকে অচল করতে।
তিনি বলেন, নিরাপত্তার জন্য পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সড়ক-মহাসড়কে অবস্থান গ্রহণ করেছে। তারা তাদের অবস্থানে থেকে সড়ক-মহাসড়কের নিরাপত্তা বিধান অব্যাহত রাখবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জনপ্রতিনিধিগণ এলাকায় কাজ করছেন, ফলে পরিস্থিতি উন্নত হচ্ছে। শিগগিরই সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হবে।
প্রতিমন্ত্রী বলেন, আনসার বাহিনী মোতায়েন করায় রেলওয়ের নিরাপত্তায় উন্নতি হয়েছে।

জাতীয় সংলাপের জন্য রাষ্ট্রপতি ও দুই নেত্রীকে নাগরিক সমাজের চিঠি

নাগরিক সমাজ আজ জাতীয় সংলাপের উদ্যোগ গ্রহণের জন্য প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনকে চিঠি দিয়েছেন।

আজ সোমবার সন্ধ্যায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা সাক্ষরিত চিঠিগুলো সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিরাজমান সংকট উত্তরণের লক্ষ্যে গত ৭ই ফেব্রুয়ারি নাগরিক সমাজ মতবিনিময় সভার আয়োজন করে।
সভার সকলের বক্তব্যের আলোকে ও ঐক্যমত্যের ভিত্তিতে একটি প্রস্তাবনা গৃহীত হয়। চিঠির সঙ্গে সংযুক্তি হিসাবে ওই প্রস্তাবনাগুলো পাঠানো হয়েছে। জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরে তা গ্রহণ করা হয়েছে।
সংলাপের আহ্বান ছাড়াও দুই নেত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার জন্য নাগরিক সমাজের পক্ষ থেকে একটি কমিটি গঠনেরও প্রক্রিয়া চলছে। মান্না জানান, দু’একদিনের মধ্যে এই কমিটি গঠন হবে। 

৬ মাসের মধ্যে চলমান সন্ত্রাসের বিচার করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, আগামী ৬ মাসের মধ্যে চলমান সন্ত্রাসের বিচার কাজ শেষ করে, যারা এখন সন্ত্রাস করছে সেইসব অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে।
মন্ত্রী বলেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচনকালীন যেসব সহিংসতা হয়েছে, সেসব সহিংসতার অপরাধের ধরন অনুযায়ী, কোনটাতে স্পেশাল পাওয়ার এ্যাক্ট, কোনটাতে সন্ত্রাস দমন আইন, আইন-শৃংখলা বিঘ্নকারী অপরাধ দমন আইন কাজে লাগাতে বলা হয়েছে। সে অনুযায়ী মামলাগুলোর তদন্ত হচ্ছে। এগুলোর মধ্যে মাত্র ১০ শতাংশ মামলা আদালতে পৌঁছেছে। এসব মামলা দ্রুত নিষ্পত্তির কথা বলা হয়েছে। কারণ আমরা বিশ্বাস করি ‘জাস্টিজ ডিলে জাস্টিজ ডিনাইড’ সন্ত্রাস দমনের একমাত্র উপায় হচ্ছে, অপরাধ করলে শাস্তি পেতে হবে এবং সেটা হবে তাৎক্ষণিক।’
মন্ত্রী আজ একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটি আয়োজিত অধ্যাপক কবীর চৌধুরীর ৩৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কবীর চৌধুরী স্মারক বক্তৃতা-৪ ও ‘সন্ত্রাস, মানবাধিকার ও গণতন্ত্র : প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
ঘাতক দালাল নিমূল কমিটি’র সহ-সভাপতি অধ্যাপক মুনতাসির মামুনের সভাপতিত্বে কবীর চৌধুরী স্মারক বক্তৃতা উপস্থাপন করেন ঘাতক দালাল নিমূল কমিটি’র উপদেষ্টা অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সভাপতি শাহারিয়ার কবির।
সভায় আরো বক্তৃতা করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ, নারী প্রগতি সংঘের সভাপতি রোকেয়া কবীর, সংগঠনের কেন্দ্রীয় সদস্য ডা. নুজহাত চৌধুরী।
বর্তমান পরিস্থিতিকে বাংলাদেশ বাঁচানোর যুদ্ধ হিসেবে আখ্যায়িত করে আনিসুল হক দেশের সকল মানুষকে এই যুদ্ধে শামিল হয়ে সরকারের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে বলেন, ‘বিএনপি-জামায়াতের কাছে কোন কিছু প্রত্যাশা করে লাভ নেই, কারণ উনারা মানুষকে মানুষ মনে করে না। উনাদের সাথে কোন কথা নেই, কোন কথা হতে পারে না। এখন এটা বাংলাদেশ বাঁচানোর যুদ্ধ। এটা ভাবার কোন কারণ নেই যে, সরকার এটাকে রাজনৈতিক বা আইন-শৃংখলা সমস্যা হিসেবে দেখছে। সরকার এটাকে বাংলাদেশ থাকবে কি থাকবে না, এই সমস্যা হিসেবেই দেখছে। এই সমস্যা হিসেবে দেখছে বলেই কঠোর ব্যবস্থা নিতে সরকার এক পাও পিছাবে না। এ প্রসঙ্গে তিনি বিকল্প ধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদোজা চৌধুরীর বক্তব্য উদ্বৃত করে বলেন, ‘উনিতো বলেই দিয়েছেন এটা গৃহযুদ্ধ’।
বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘উনাদের সাথে সংলাপ হবে না, কারণ সংলাপ হতে হলে মৌলিক কিছু বিষয়ে বিশ্বাস করতে হয়। উনি বিশ্বাস করেন পাকিস্তানে, আমরা বিশ্বাস করি বাংলাদেশে। আমি শুধু ওনাকে একটা কথাই বলতে পারি, যদি সংলাপ চান, তাহলে আপনি পাকিস্তান চলে যান। এই সংলাপই তাদের সাথে হতে পারে। আর যুদ্ধই যদি করতে চান তাহলে মনে রাখবেন ১৯৭১ সালে আপনার চেয়ে অনেক শক্তিশালী শত্রুর সাথে যুদ্ধ করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। এই বাংলাদেশ রক্ষার জন্য প্রয়োজনে আবারো যুদ্ধ করবো।’
তারেক রহমানকে বিতর্কিত কথাবার্তা বলতে ব্রিটিশ সরকার নিষেধ করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘গত জানুয়ারির ১৮/১৯ তারিখে ব্রিটিশ ইমিগ্রেশন মন্ত্রীর সাথে কথা হয়েছে, তাকে বলেছি, বাংলাদেশের ইতিহাসের সঙ্গে লন্ডন জড়িত। অনেক ক্ষেত্রেই বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের কিছুটা লন্ডন থেকেও পরিচালিত হয়েছে। আজকে আমাদের শুনতে এবং জানতে কষ্ট হয়, ব্রিটিশ সরকার লন্ডনে একজনকে থাকতে দিয়ে আমাদের দেশের স্বাধীনতার ইতিহাস বিকৃত করতে দিচ্ছে। সেটা কিন্তু আমাদের পছন্দের না। আমি আরো ওনাকে বলেছি, আপনাদের বন্ধুত্ব আমাদের কাছে প্রয়োজনীয়। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সব কিছুরউ সীমা আছে। এই সীমা পার হয়ে গেলে বন্ধুত্ব তখন কিন্তু নগন্য হয়ে যায়। তখন সীমাকে চিন্তা করে ব্যবস্থা যা করার করতে হয়। আমার কাছে তথ্য আছে, এই সব বিবৃতি বক্তব্য থেকে বিরত থাকতে উনারা বলেছেন। 

মিরপুর ১১ নম্বরে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর মিরপুর ১১ নম্বরে বাংলা স্কুলের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার রাত সোয়া ৮ টার দিকে এ বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মোহাম্মদ আলী তথ্যটি নিশ্চিত করে জানান, বাংলা স্কুলের সামনে পল্লবী সুপার সার্ভিস নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। 

প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে : জামায়াত

সরকার পতনের মাধ্যমে চলমান আন্দোলনে নিহত নেতা-কর্মীদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা মহানগর জামায়াতের শুরা সদস্য ড. মাওলানা আহসান হাবিব। আজ সোমবার সকালে রাজধানীর মগবাজার চৌরাস্তায় অবরোধের সমর্থনে মিছিলপরবর্তী সমাবেশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ড. হাবিব বলেন, কোনোকিছুই জনতার আন্দোলনকে রুখতে পারবে না। চূড়ান্ত এই লড়াইয়ে জনগণের বিজয় হবেই। বিরোধী দলের যেসব নেতা-কর্মীদেরকে সরকার হত্যা করছে। তাদের প্রতি ফোঁটা রক্তের বদলা সরকারের পতনের মাধ্যমে আমরা নিবোই। তিনি ছাত্র-জনতাকে রাজপথে নেমে এসে সরকার পতন আন্দোলনে ভুমিকা রাখার আহ্বান জানান।
মিছিলে উপস্থিত ছিলেন রমনা থানা সেক্রেটারি জিল্লুর রহমান, জামায়াত নেতা ইউসুফ আলী, আকতার হোসাইন, সাইদুর রহমান, আশ্রাফুল ইসলাম, শিবির নেতা মোস্তাফিজুর রহমান প্রমুখ। এ ছাড়াও রমনার নয়াটোলা, মধুবাগ, মগবাজার চৌরাস্তা ও ওয়্যারলেসসহ বিভিন্ন এলাকায় পিকেটিং করে রমনা থানা জামায়াতের নেতা-কর্মীরা। - 

বার্সেলোনার বড় জয়

কাল একসঙ্গে জ্বলে উঠেছিলেন মেসি-সুয়ারেজ আর নেইমার। এই ত্রয়ী যখন জ্বলে ওঠেন, তখন প্রতিপক্ষের অবস্থা যে কী হয়, সেটাই যেন কাল হাড়ে হাড়ে টের পেয়েছে অ্যাথলেটিক বিলবাও। বার্সেলোনার কাছে দলটি হেরেছে ৫-২ গোলে। মেসি-নেইমার-সুয়ারেজের তিনটি গোলের পাশাপাশি একটি গোল এসেছে পেদ্রোর পা থেকে। অপর গোলটি আত্মঘাতী।
আগের দিন রিয়াল মাদ্রিদ হেরে যাওয়ায় পয়েন্টের ব্যবধান কমিয়ে আনার সুবর্ণ সুযোগ এসেছিল বার্সেলোনার সামনে, বার্সা হিসাব মতোই জয় তুলে নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে ব্যবধান কমিয়ে নিয়ে এসেছে এক-এ। এই জয়ে ২২ ম্যাচে বার্সেলোনার সংগ্রহ ৫৩। রিয়াল কিন্তু লিগের শীর্ষস্থানটা এখনো দখলে রেখেছে। ৫০ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের অবস্থান তৃতীয়।
বিলবাওয়ের বিপক্ষে তাদের মাঠে আগের তিন লড়াইয়ে পূর্ণ পয়েন্ট না পাওয়ার ক্ষোভটা কাল ভালোভাবেই মিটিয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষকে আক্রমণের পর আক্রমণে ব্যতিব্যস্ত রেখে প্রয়োজনীয় জয়টা তুলে নিতে খুব একটা বেগ পেতে হয়নি তাদের।
খেলার ১৫ মিনিটেই লিওনেল মেসি ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করে এগিয়ে নেন বার্সেলোনাকে। তাঁর শটটি অবশ্য সামনের দেয়ালে দাঁড়ানো বিলবাওয়ের এক খেলোয়াড়ের মাথায় লেগে জালে জড়ায়। কালকের গোলটি করে মেসি নিজের হিসাব নিয়ে গেলেন ২৩-এ। ২৮ গোল করা ক্রিস্টিয়ানো রোনালদোর ঠিক পরেই তাঁর অবস্থান।
খেলার প্রথমার্ধটা ছিল একেবারেই উন্মুক্ত। বার্সেলোনা এগিয়ে থাকলেও বিলবাও কিন্তু খেলায় ফিরে আসার সুযোগ পেয়েছিল বেশ কয়েকটি। সুযোগ নষ্ট করে বার্সেলোনাও। লুইস সুয়ারেজ যেমন ম্যাচের ছয় মিনিটের সময় বার্সেলোনাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেননি। খেলার ২৬ মিনিটে অবশ্য ভুল করেননি সুয়ারেজ। গোলটি আসে মেসির সঙ্গে ডুয়েল খেলে। প্রথমে সুয়ারেজ পাস বাড়ান মেসিকে। একটু দৌড়ে বল নিয়ে বিলবাওয়ের সীমানায় ঢুকে তিনি ফিরতি বল বাড়ান সুয়ারেজকে। বলটা ধরেই দারুণ শটে বিলবাও গোলরক্ষককে পরাভূত করেন উরুগুইয়ান স্ট্রাইকার।
দ্বিতীয়ার্ধে খেলা জমে ওঠে আরও। ৫৯ মিনিটে মিকেল রিকোর মাধ্যমে ব্যবধান কমিয়ে নিয়ে আসে বিলবাও (২-১)। এই পর্যায়ে ম্যাচে নাটকীতার আভাস মিললেও ৬২ মিনিটে দুর্ভাগ্যজনক এক আত্মঘাতী গোল (৩-১) বিলবাওকে সেই সুযোগ আর দেয়নি। ৬৪ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে জড়ান নেইমার (৪-১)। ৬৬ মিনিটে অবশ্য আদুরিসের গোলে প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছিল বিলবাও (৪-২)। কিন্তু ৭৫ মিনিটে ডিফেন্ডার হাভিয়ের সুয়ারেজকে ফাউল করে লালকার্ড দেখলে সেই পথে আর হাঁটতে পারেনি তারা।
৮৬ মিনিটে মেসির সহায়তায় বার্সেলোনার বড় জয় নিশ্চিত করেন পেদ্রো।

রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৫

ধর্মীয় স্বাধীনতা মৌলিক স্বাধীনতা

ধর্মীয় স্বাধীনতা একটি মৌলিক স্বাধীনতা—এ কথাই ভারতকে বলতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ধর্মীয় সহিষ্ণুতা নিয়ে ওবামার বক্তব্যের জেরে সৃষ্ট বিতর্কের পরিপ্রেক্ষিতে অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ কথা জানিয়েছে। খবর ডনের।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আয়োজিত বার্ষিক ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ওবামা গত বৃহস্পতিবার বলেন, ভারতের সাম্প্রতিক ধর্মীয় ‘অসহিষ্ণুতার’ ঘটনাগুলো দেখলে দেশটির স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী আঘাত পেতেন।
ওবামার ওই মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়ে ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি গত শনিবার ভারতে সহিষ্ণুতার সেরা উদাহরণ হিসেবে তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা ও ওবামার কাছাকাছি বসার কথা তুলে ধরেন। ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ ওবামার সঙ্গে শুভেচ্ছা বিনিময় হয়েছিল ভারতে স্বেচ্ছা নির্বাসনে থাকা দালাই লামার।
শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ ব্রিফিংয়ের সময় ভারতীয় সাংবাদিকেরা আবার প্রসঙ্গটি উত্থাপন করলে উপমুখপাত্র ম্যারি হার্ফ বলেন, প্রেসিডেন্ট ওবামা ধর্মীয় স্বাধীনতাকে একটি মৌলিক স্বাধীনতা হিসেবে বর্ণনা করতে চেয়েছেন এভাবে—সব বিশ্বাসের মানুষ অবাধে, নির্ভয়ে ও সমানভাবে নিজেদের ধর্ম পালন করতে পারলেই কোনো জাতি আরও শক্তিশালী হতে পারে।
হার্ফ বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সব দেশের সরকারকে মানুষের ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান দেখিয়ে সেই অধিকার নিশ্চিত করার জন্য উৎসাহিত করে।
ভারতে ধর্মীয় স্বাধীনতার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে মুখপাত্র হার্ফ বলেন, এ ব্যাপারে তাঁর সুনির্দিষ্ট কোনো মূল্যায়ন নেই। ব্যাপারটাকে তাঁরা খুব গুরুত্বপূর্ণ মনে করেন।
মোদি সরকারের অধীনে ভারতে ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি আগের চেয়ে খারাপ নাকি ভালো হয়েছে—জানতে চাইলে হার্ফ বলেন, ব্যাপারটা যাচাই করে দেখার জন্য কোনো মূল্যায়ন পাওয়া গেলে তিনি ও তাঁর সহযোগীরা খুশি হবেন।
বিজেপির মিত্র কট্টরপন্থী সংগঠনগুলোর সংখ্যালঘুদের ধর্মান্তর করা ও গির্জায় একের পর হামলার ঘটনায় ভারতে ও আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিজেপি সরকারের নেতাদের বিভিন্ন হিন্দুত্ববাদী বক্তব্য ও উদ্যোগও সমালোচিত হচ্ছে।
প্রেসিডেন্ট ওবামা সম্প্রতি ভারত সফরকালেও এক ভাষণে ধর্মীয় সহিষ্ণুতা ও স্বাধীনতার পক্ষে কথা বলেছিলেন। তবে ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী বিজেপিকে উদ্দেশ করে তিনি ওই বক্তব্য দিয়েছেন বলে যে কথা উঠেছে, তা জোরালোভাবে খণ্ডন করেছে হোয়াইট হাউস।

‘জালিমের মতো আচরণ করছেন পুতিন’

ইউক্রেনের ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘জালিম’ শাসকের মতো আচরণ করছেন বলে অভিযোগ করেছে যুক্তরাজ্য।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গতকাল রোববার এমন অভিযোগ করে দেশটি। ইউক্রেন-সংকট নিয়ে বলতে গিয়ে পুতিনকে নিয়ে এমন কড়া মন্তব্য করেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড।
ইউক্রেন-সংকট সমাধানে যুক্তরাজ্যের এগিয়ে আসাটা অপ্রাসঙ্গিক বলে দাবি করার বিষয়টি নাকচ করেছেন হ্যামন্ড। স্কাই নিউজকে তিনি বলেন, ‘রাশিয়ার সেনাবাহিনীকে পরাজিত করতে পারবে না ইউক্রেন, এটা বাস্তবিক অবস্থানও নয়। এ ক্ষেত্রে রাজনৈতিক সমাধান হতে হবে।’
ইউক্রেন-সংকটের প্রেক্ষাপটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভূমিকার কড়া সমালোচনা করে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই ব্যক্তি (পুতিন) আন্তর্জাতিক সীমান্তে সেনা পাঠিয়েছেন। এই একুশ শতকে অন্য একটি দেশের ভূখণ্ড দখল করে তিনি বিশ শতকের জালিম শাসকের মতো আচরণ করছেন। সভ্য জাতি এমন আচরণ করে না।’
কিয়েভের বাহিনীকে অস্ত্র দেওয়ার কোনো পরিকল্পনা যুক্তরাজ্যের নেই বলে জানান ফিলিপ হ্যামন্ড।
পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের সমর্থন দেওয়ার বিষয়ে পশ্চিমা দেশ ও ইউক্রেনের অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া।

মিসরে ফুটবলে সহিংসতা, নিহত ২২

মিসরের কায়রো ফুটবল স্টেডিয়ামে গতকাল রোববার ফুটবল খেলায় সহিংস ঘটনায় ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৫ জন। আজ সোমবার বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে খবরে জানানো হয়, খেলা দেখতে হাজারো ফুটবল সমর্থক জোর করে স্টেডিয়ামে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সমর্থকদের জটলার উদ্দেশে কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছোড়ে। এ সময় হুড়োহহুড়িতে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে অনেকে মারা গেছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, প্রত্যক্ষদর্শী ও চিকিৎসা প্রতিবেদনের তথ্য থেকে দেখা যাচ্ছে, ভিড়ের মধ্যে পদদলিত হয়ে হতাহতের ঘটনা বেশি ঘটেছে। অনেকে ঘাড়ে প্রচণ্ড আঘাত পেয়েছে। ওই ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়।
সমর্থকদের মধ্যে সহিংসতা আরও ছড়াতে পারে—এমন আশঙ্কা থেকে মাঠের খেলা অব্যাহত রাখা হয়। তবে এ ঘটনার পর মিসরের প্রিমিয়ার লিগ স্থগিত করা হয়েছে বলে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়েছে।
মিসরের জামালেক ও ইনবির মধ্যে ম্যাচ চলাকালে সহিংসতার ঘটনা ঘটে। তবে ফুটবল খেলা ঘিরে সহিংসতার ঘটনা মিসরে নতুন কিছু নয়। ২০১২ সালে পোর্টের মাঠে ফুটবল খেলাকে ঘিরে দাঙ্গায় ৭০ জনের বেশি লোক নিহত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকালকের খেলার সময় দর্শকের সংখ্যা ১০ হাজার নির্ধারণ করে দেয়। দ্রুতই সব টিকিট বিক্রি হয়ে যায়। তখন হাজার হাজার ভক্ত বিনা টিকিটে স্টেডিয়ামের দেয়াল টপকে ভেতরে ঢুকে খেলা দেখার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, জামালেক সমর্থকেরা পুলিশকে লক্ষ্য করে আতাশবাজি পোড়াচ্ছিল। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে ও ফাঁকা গুলি চালায়।
মোস্তফা ইব্রাহিম নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ছোট একটু জায়গায় অবস্থান করা বিশালসংখ্যক সমর্থককে লক্ষ্য করে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। লোকজন তখন হুড়োহুড়ি করে বেরোতে চাইলে হতাহতের ঘটনা ঘটে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নিহত ১৯ জনের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে তাদের কেউ গুলিতে মারা যায়নি। পদদলিত ও ঘাড় ভেঙে বেশির ভাগের মৃত্যু হয়েছে।(PROTHOM-ALO)

‘ক্রসফায়ারে’ দেওয়ার দাবি সাংসদের

নাশকতা না ছাড়লে নাশকতাকারীদের ধরে ‘ক্রসফায়ারে’ দেওয়ার দাবি করেছেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
হরতাল-অবরোধে সহিংসতার প্রতিবাদে গতকাল রোববার বিকেলে ফেনী শহরের ট্রাংক রোডে ১৪ দলের মানববন্ধন কর্মসূচিতে সাংসদ নিজাম হাজারী এ দাবি জানান। তিনি বলেন, ফেনীতে যারা নাশকতা করছে, তাদের পরিচয় পুলিশের কাছে আছে। নাশকতাকারীদের ক্রসফায়ার থেকে রক্ষা পাওয়ার সুযোগ নেই।
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান।

ঢাকায় এক মাসে রাজনৈতিক গ্রেপ্তার ১ হাজার

চলমান সহিংসতার এক মাসে (৬ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত) রাজধানী থেকে বিএনপি ও জামায়াতের ১ হাজার ২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য পাওয়া গেছে।
ডিএমপি জানিয়েছে, ১৫৭ জনকে ঘটনাস্থল থেকে আর ৮৪৫ জনকে নাশকতা এড়ানোর পূর্বপ্রস্তুতি হিসেবে ‘নিবারণমূলক’ গ্রেপ্তার করা হয়েছে। নাশকতার অভিযোগে এক মাসে রাজধানীর বিভিন্ন থানায় ২২৭টি মামলা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা ১০ হাজারের ওপর। এঁদের প্রায় সবাই বিএনপি-জামায়াতের নেতা-কর্মী।
ডিএমপির তথ্য অনুযায়ী, এক মাসে গ্রেপ্তার ১ হাজার ২ জনের মধ্যে ৭৪০ জন বিএনপির আর ২৬২ জন জামায়াতের কর্মী। নাশকতা ঘটাতে পারেন—এমন আশঙ্কায় যে ৮৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের মধ্যে ৬২৯ জন বিএনপির ও ১২৬ জন জামায়াতের।
পরিচয় প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, স্থানীয় আওয়ামী লীগের সাহায্য নিয়ে থানাগুলো সংশ্লিষ্ট এলাকার বিএনপি-জামায়াত ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের নামের তালিকা করেছে। সেই তালিকা অনুযায়ী যাঁকে যেখানে পাওয়া গেছে, গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন এলাকায় বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালানো হয়েছে। এঁদের বেশির ভাগ পলাতক থাকায় গ্রেপ্তার করা যায়নি। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে কেন্দ্রীয় থেকে ওয়ার্ড পর্যায়ের কর্মীরা রয়েছেন।
এ ছাড়া মিছিল, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনার সময় ঘটনাস্থল থেকে ১২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের মধ্যে ৮৩ জন বিএনপির ও ৪৪ জন জামায়াতের নেতা-কর্মী।
আর নাশকতার সময় ধরা পড়া ৩০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এঁদের মধ্যে ২৮ জন বিএনপি ও এর অঙ্গসংগঠনের কর্মী। অন্য দুজন শিবিরের কর্মী। পুলিশ জানিয়েছে, এঁদের ১৫ দিন থেকে শুরু করে এক বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে দণ্ডপ্রাপ্তদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁদের স্বজনেরা।
মিজানুর রহমান নামের একজন তরুণ ওমান যাওয়ার জন্য ঢাকায় এসে ককটেল বিস্ফোরণের অভিযোগে এখন কারাগারে। তাঁকে পাঁচ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। গত ১৪ জানুয়ারি রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগে তাঁকে আটক করে পল্টন থানার পুলিশ। তাঁকে বিএনপির কর্মী হিসেবে চিহ্নিত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মিজানকে পাঁচ মাসের দণ্ড দেন। অথচ মিজানের স্বজনেরা জানিয়েছেন, ১৭ জানুয়ারি মিজানের ফ্লাইট ছিল। কেনাকাটা করতে তিনি গুলিস্তানে যান। এ বিষয়ে ২১ জানুয়ারি প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়।
গত ৫ জানুয়ারি বিকেলে বনানীর কামাল আতাতুর্ক সড়ক থেকে ককটেল নিক্ষেপের অভিযোগে বিএনপির চার কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এঁরা হলেন তারিকুল ইসলাম, মো. ফাহিম, সাইফুল ইসলাম ও মুজাহিদুল ইসলাম। এঁদের প্রত্যেককেই এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। সাইফুল ও মুজাহিদুল বনানীর হোসাইনিয়া মাদ্রাসার ছাত্র। তাঁদের বিরুদ্ধে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা-হাঙ্গামা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগ আনা হয়েছে।
পরদিন শাহবাগ এলাকায় ককটেল বিস্ফোরণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এঁরা হলেন রনি মণ্ডল, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও গিয়াসউদ্দীন। রওনকুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাঁকে ১৫ দিনের কারাদণ্ড দেন আদালত। অন্য দুজনকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এঁদের তিনজনের বিরুদ্ধেই দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়।
৭ জানুয়ারি খিলগাঁও জোড়পুকুর পার এলাকায় পেট্রল ঢেলে গাড়িতে আগুন দেওয়ার সময় ধরা পড়েন গোলাম সারোয়ার (৪৪) নামের এক জামায়াত কর্মী। পরে তাঁকে দুই মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
সর্বশেষ গত সোমবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ককটেল বিস্ফোরণের সময় মাইনউদ্দীন (২৪) নামের এক তরুণকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ককটেলটি বিস্ফোরিত হলে ডান হাতে আঘাত পান মাইনউদ্দীন। তিনি টিএসসি-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে একটি চটপটির দোকানে কাজ করেন বলে পুলিশকে জানিয়েছেন। পরে তাঁকে ২০ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, মাইনউদ্দীনকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করার সময় মেলেনি। তাঁকে কে ককটেল বিস্ফোরণ ঘটাতে বলেছিলেন, তা-ও জানা যায়নি।(PROTHOM-ALO)

বাংলাদেশকে হারিয়ে শিরোপা মালয়েশিয়ার

দর্শকে ঠাসা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববারের ফাইনালে নাজিরুল নাঈম ও কুমাহরানের গোলে এগিয়ে গিয়েছিল মালয়েশিয়ার তরুণ দলটি। দ্বিতীয়ার্ধে জাহিদ হাসান এমিলি ও ইয়াসিন খানের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। তবে যোগ করা সময়ে মোহাম্মদ ফাইজাতের গোলে শিরোপা ছিনিয়ে নেয় অতিথিরা।
টুর্নামেন্টের চার ম্যাচের সবগুলো জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হলো মালয়েশিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়ী দলের হাতে গোল্ড কাপের শিরোপা তুলে দেন।
ম্যাচ শুরুর আগেই বড় এক ধাক্কা খায় বাংলাদেশ। গা গরম করতে গিয়ে পায়ের মাংশপেশিতে ব্যাথা পান গত তিন ম্যাচে বাংলাদেশের মিডফিল্ডে আলো ছড়ানো হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। তার বদলে মোনায়েম খান রাজুকে শুরুর একাদশে রাখেন বাংলাদেশ কোচ লোডভিক ডি ক্রুইফ।সপ্তম মিনিটে আরেকটি ধাক্কা খায় বাংলাদেশ। প্রতিপক্ষের এক ফুটবলারের সঙ্গে বল দখলের লড়াইয়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান আক্রমণভাগের অন্যতম সেরা খেলোয়াড় জাহিদ হোসেন। তার বদলে মাঠে নামেন আব্দুল বাতেন মজুমদার কোমল।

হেমন্ত ও জাহিদকে হারানোয় প্রথমার্ধে বাংলাদেশের খেলা ছন্দহীন হয়ে পড়ে। এ সুযোগ কাজে লাগিয়ে দুই গোল তুলে নেয় মালয়েশিয়া। তবে, ম্যাচে প্রথম আক্রমণে গিয়েছিল স্বাগতিকরা। কিন্তু দ্বাদশ মিনিটে ডি বক্সের জটলার মধ্যে থেকে জাহিদ হাসান এমিলি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। এর কিছুক্ষণ পর জামাল ভূইয়ার দূরপাল্লার শট প্রতিপক্ষের পোস্ট ঘেষে বাইরে চলে যায়।
গোছালো ফুটবল খেলা মালয়েশিয়া ৩১তম মিনিটে এগিয়ে যায়। প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ইয়াসিন খান বক্সের বাইরে ফাউল করলে ফ্রি কিক পায় অতিথি দলটি। তা থেকে বাম পায়ের অসাধারণ বাঁকানো শটে সোহেলকে পরাস্ত করেন মালয়েশিয়া অধিনায়ক নাঈম।
৩৯তম মিনিটে মামুনলের শট মালয়েশিয়ার রক্ষণভাগে বাধা পায়। পরের মিনিটেই প্রতি আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করে নেয় অতিথিরা। ‍মুহাম্মদ সিয়াজওয়ানের বাড়ানো বল এক দৌড়ে বাংলাদেশের জালে পৌঁছে দিয়ে আসেন অতিথি দলের আরেক ফরোয়ার্ড কুমাহরান।
দ্বিতীয়ার্ধের গোলের জন্য মরিয়া বাংলাদেশ শুরু থেকে আক্রমণের ধার বাড়ায়। ৪৮তম মিনিটে আক্রমণের ফল তুলে নিয়ে ব্যবধান কমায় স্বাগতিকরা। রায়হান হাসানের লম্বা থ্রোয়ে নিখুঁত হেড করেন জাতীয় দলের ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধূরী, তা প্রতিপক্ষের এক খেলোয়াড় ফিরিয়ে দেয়ার পর ফিরতি শটে জালে বল জড়িয়ে দেন এমিলি।ব্যবধান কমানোর পর প্রতিপক্ষের গোল মুখে প্রচণ্ড চাপের সৃষ্টি করে বাংলাদেশ। ৫৪তম মিনিটে সমতায় ফেরা গোল পেয়ে যায় ক্রুইফের শিষ্যরা। মামুনুলের কর্নারে গতিময় হেডে ইয়াসিন খান লক্ষ্যভেদ করে স্কোরলাইন ২-২ করে দেন।

সমতা ফেরানোর পর আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। কিন্তু যোগ করা ৩ মিনিটের শেষ মিনিটে সিয়াজওয়ানের কর্নার থেকে উড়ে আসা বল অনেকটা লাফিয়ে উঠে হেড জালে ঢুকিয়ে দর্শকদের স্তব্ধ করে দেন ফাইজাত।
গোল্ড কাপের ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছে যোগ করা সময়ে বাংলাদেশের শিরোপা স্বপ্ন গুড়িয়ে দেয়া ফাইজাত। আর এই আসরের সেরা খেলোয়াড় হয়েছেন স্বাগতিক দলের মিডফিল্ডার জামাল ভূইয়া।

সশস্ত্র বাহিনী নিয়ে মনগড়া খবর হচ্ছে: আইএসপিআর

এতে বিভ্রান্ত না হতে জনগণকে আহ্বান জানিয়ে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সশস্ত্র বাহিনী সংবিধান ও দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল।
সরকার পতনের ডাক দিয়ে গত ৫ জানুয়ারি থেকে বিএনপি জোটের অবরোধের মধ্যে নাশকতার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে সেনাবাহিনীর ক্ষমতা দখলের শঙ্কা আকারে-ইঙ্গিতে প্রকাশ করছেন কেউ কেউ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে বলা হয়, “ইদানিং কোনো কোনো মাধ্যমে সশস্ত্র বাহিনীকে নিয়ে অনুমাননির্ভর, মনগড়া তথ্য ও মন্তব্য পরিবেশিত হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
“সশস্ত্র বাহিনী একটি দেশপ্রেমিক সংগঠন, যা সম্পূর্ণরূপে সংবিধান ও দেশের আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল।”
সশস্ত্র বাহিনী সংক্রান্ত যে কোনো মন্তব্য বা তথ্য পরিবেশনের আগে ‘যথেষ্ট’ সতর্কতা অবলম্বনের অনুরোধও করেছে আইএসপিআর।
বাংলাদেশে প্রতিরক্ষা বাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপের ইতিহাস রয়েছে। সর্বশেষ ২০০৭ সালের দুই প্রধান রাজনৈতিক দলের মুখোমুখি অবস্থানে অস্থিরতার মধ্যে সেনাবাহিনীর হস্তক্ষেপ হয়েছিল।
তবে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখলের সর্বোচ্চ শাস্তির আইন আওয়ামী লীগ তার গত মেয়াদে প্রণয়ন করেছে।
বর্তমান পরিস্থিতি জরুরি অবস্থা জারির মতো নয় জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার সংসদে দেওয়া বক্তব্যে অসাংবিধানিক ক্ষমতা দখলের জন্য ‘ক্যাপিটাল পানিশমেন্টের’ বিধান যোগ করার কথা তুলে ধরেছিলেন।